সেবা ডেস্ক:
ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার রাজধানীর মতিঝিল হোটেল পূবাণীতে ‘ভোজ্যতেল সমৃদ্ধকরণ কর্মসূচি ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণে সহায়ক ভুমিকা রাখছে’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এ আল্টিমেটাম দেন।
মন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে ভোজ্য তেল রিফাইনারী প্রতিষ্ঠান তেলে ভিটামিন ‘এ’ নিশ্চিত করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিল্পমন্ত্রণালয়।
একই সঙ্গে ঐসব প্রতিষ্ঠানের তেল না কেনার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী