বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে মৃত ১

Nuruzzaman Khan
এ.এইচ লালন :- জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির । 
শনিবার রাতে বগার চর ইউনিয়নে সারমারা গ্রামে এ ঘটনা ঘটে ।
জানাগেছে, বকশীগঞ্জ উপজেলায় বগার চর ইউনিয়নে সারমারা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫) গত কাল রাতে বাড়ীর পার্শ্বে বিলে মাছ ধরতে গেলে সেখানে থাকা এক বিষাক্ত সাপ তাকে ছোবল দেয় । এতে সে অসুস্থ্য হয়ে পরে ।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান