বকশীগঞ্জের ডেরুরবিল জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ডেরুরবিল জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স'াপন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার আনুষ্ঠানিক ভাবে এর ভিত্তি প্রস্তর স'াপন করেন।


ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,

 ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা শিল্প ও বণিক সমিতির সম্পাদক আবদুল হামিদ, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, সৌদি প্রবাসী আবদুল করিম, হাজী নুরুল হক, আবদুল হাই প্রমুখ।


উপজেলা আবদুর রউফ তালুকদার , ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা শিল্প ও বনিক সমিতির সম্পাদক আবদুল হামিদ মসজিদটি নির্মাণে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।


এছাড়াও ডেরুরবিল গ্রামের কৃতি সন্তান সৌদি প্রবাসী আবদুল করিমের সহযোগিতায় ও অন্যান্য ব্যক্তিবর্গদের আর্থিক সহায়তায় এই মসজিদের উন্নয়ন শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান