সেবা ডেস্ক:জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস'দের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার মেরুরচর , সাধুরপাড়া ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস'দের মাঝে মোট এক লক্ষ টাকা বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ , উপজেলা ছাত্রলীগের সম্পাদক সজিব প্রমুখ উপসি'ত ছিলেন।
উল্লেখ্য বকশীগঞ্জে সাধুরপাড়া, মেরুরচর, বগারচর , নীলক্ষিয়া ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ৪৫ টি গ্রামে ভয়াবহ বন্যা বইছে। এতে করে ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
বন্যায় রাস্তাঘাট, ফসল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে শুক্রবার ২৫ মে. টন চাল বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান , ২৫ মে. টন ছাড়াও আরো ৩০ মে.টন চাল এবং জেলা প্রশাসন থেকে বন্যার্তদের জন্য ২০০ পেকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে।