জামালপুরের ৮ জনের রায় সোমবার

Seba Hot News
Int-crime-tdsfdsfসেবা ডেস্ক: 
 মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ আটজনের বিরুদ্ধে আগামীকাল সোমবার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এ দিন ঠিক করেন। এর আগে গত ১৯ জুন উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম। গত বছরের ২৬ অক্টোবর এই ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
মামলার আট আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক এবং এস এম ইউসুফ আলী কারাগারে আছেন। পলাতক রয়েছেন ছয়জন। এরা হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।
গত বছরের ২৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত ২২ জুলাই পলাতক জামালপুরের ছয়জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ এপ্রিল এ আট আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও গুমের সুনির্দিষ্ট অভিযোগ।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান