জলাবদ্ধতায় বেহাল দশা বাণিজ্যিক রাজধানীর

Seba Hot News
CTdgfgসেবা ডেস্ক:
 মাত্র ঘণ্টাখানিকের বৃষ্টিতে বেহাল দশার সৃষ্টি হচ্ছে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের। জলাবদ্ধতার মহাসমস্যায় দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সরকারি সংস্থা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
শনিবার সন্ধ্যায় মাত্র আড়াই ঘণ্টার বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর বিস্তীর্ণ এলাকা। নগরীর প্রধান সড়ক এশিয়ান হাইওয়ের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষণে নগরীর চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ ও হালিশহর এলাকার সড়ক কয়েক ফুট পানিতে তলিয়ে যায়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান