
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :
শ্রীবরদীতে ফতেহ্পুর এস.এফ.এম. কে ফাজিল (স্নাতক) মাদরাসার আলিম ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
গত ১৭ জুন সকাল ১১টায় পৌরশহরের ফতেহ্পুর এস.এফ.এম. কে ফাজিল (স্নাতক) মাদরাসা হল রুমে ওই নবীন বরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল হাই।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতেহ্পুর এস.এফ.এম. কে ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মুফতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম,
সহকারী অধ্যক্ষ মো. সোহরাব আলী, উপাধ্যক্ষ মো. আকবর আলীসহ মাদরাসার সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কমিটির সকল সদস্য ও নবীন ছাত্র-ছাত্রীসহ সকল বিভাগের ছাত্র-ছাত্রীরা।
এসময় অধ্যাপক মুফতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম দেশ জুড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্ত হত্যা, নৈরাজ্য এবং সাম্প্রদায়িকতার অপচেষ্টার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
এছাড়াও সকল ছাত্র-ছাত্রীদেরকে মাদরাসায় অকারণে অনুপস্থিত না থাকার জন্য নির্দেশ দেন।