‘‘কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ওয়ার্ড ভিডিপি দলনেত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ’’

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  ১৭ জুলাই রবিবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরে নতুন নিয়োগপ্রাপ্ত নাগেশ্বরী উপজেলার ৩জন ও কুড়িগ্রাম সদর উপজেলার ২জন ওয়ার্ড দলনেত্রীকে বাইসাইকেল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়,

 রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান সরকার ও কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, মনিটরিং মাঠকর্মী মোঃ নাছিম উদ্দিন ও জেলা আনসার ও ভিডিপি’র উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।


বাইসাইকেলপ্রাপ্ত ওয়ার্ড দলনেত্রীগণ হলেন কুড়িগ্রাম সদর উপজেলার মোছাঃ লুৎফা বেগম, মর্জিনা খাতুন নাগেশ্বরী উপজেলার রাবেয়া খাতুন, জয়নব খাতুন, মঞ্জু খাতুন।
 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান