সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা ১১ টায় চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন শেফালী মফিজ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ,
শিক্ষক মাওলানা মিজানুর রহমান, শিক্ষক শরিফ উদ্দিন, জাকারিয়া হাসান, জিয়াউর রহমান , বাকি বিল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানান।
অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, কলেজে কোন অপরিচিত ব্যক্তি দেখলেই তার সম্পর্কে সবাই সচেতন হতে হবে। আমরা কোন ভাবেই সন্ত্রাস ও নাশকতা করতে দেব না।
এ জন্য সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দকে সজাগ থাকার আহবান জানান অধ্যক্ষ রফিকুল ইসলাম।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই অধ্যক্ষ আরও বলেন আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় গণসচেতনতা গড়ে তুলব । প্রয়োজনে আমাদের জঙ্গিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
এতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন