বকশীগঞ্জে বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী, আতঙ্কে মানুষ!

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে একটি বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মৃত বাঘের শাবকটিকে এক নজর দেখতে ওই গ্রামে ভিড় জমাচ্ছে উৎসুক হাজারো মানুষ।

২৭ জুলাই বুধবার সকাল ৭ টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের খান পাড়া গ্রামে এঘটনা ঘটে।

স'ানীয় ইউপি সদস্য কালা মিয়া জানান, বুধবার সকালে খান পাড়া গ্রামের শাহাজল খানের বাড়ির পেছনের জঙ্গলে আড়াই ফিট লম্বা একটি বাঘের শাবক টি হঠাৎ বের হয়ে বাড়ির মালিক শাহাজলকে ধাওয়া করে ।


এসময় শাহাজল ডাকচিৎকার দিলে গ্রামের প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়ে বাঘের শাবকটিকে পিটিয়ে হত্যা করে।


এঘটনায় ওই গ্রাম সহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ১০ কিলোমিটার উত্তরে অবসি'ত গারো পাহাড় থেকে বাঘের শাবকটি এসেছে বলে ধারণা করা হচ্ছে ।


বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জার তারিকুল ইসলাম জানান, জনবল সঙ্কট থাকায় সব জায়গায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যেহেতু শাবকটিকে পিটিয়ে মারা হয়েছে সেহেতু নিয়ম অনুযায়ী এর দাফন করা হবে।


এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাদিকুর রহমান  জানান, বিষয়টি আমি শুনেছি , স'ানীয় এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান