যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা পরিসি'তির অবনতি

Seba Hot News

জামালপুর প্রতিনিধি
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ৫টি উপজেলার ২২টি ইউনিয়নে সার্বিক বন্যা পরিসি'তির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। গত কয়েক দিনের যমুনা নদীর পানির তীব্র স্রোতে ইসলামপুর উপজেলার ২ টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে।
জেলার ৭টি উপজেলার মধ্যে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষবাড়ী ও বকশিগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা এলাকায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্ল্লাবিত হয়েছে। পানিবন্দি লোকজন বিভিন্ন উচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো খাদ্যের সংকট। বন্যা কবলিত এলাকার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো: আবু হানিফ জানান, চলতি বন্যায় ইসলামপুর উপজেলায় ২৫ হেক্টর রোপা আমন বীজতলা, ১০ হেক্টর আউস, ৫০  হেক্টর সবজি এবং দেওয়ানগঞ্জ উপজেলায় ৭০ হেক্টর রোপা আমন বীজতলা, ১৫০ হেক্টর আউস, ৫০ হেক্টর সবজি ও ১০ হেক্টর কলা গাছ পানিতে নিমজ্জিত হয়েছে।
সিভিল সার্জন  ডাঃ মোশায়ের উল ইসলাম জানান, বন্যা দুর্গত প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম কাজ করছে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পেলেও জেলার সার্বিক বন্যা পরিসি'তি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
বন্যা দুর্গতদের জন্য সরকারী বরাদ্ধ প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান