বকশীগঞ্জে সাজিমারা গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা

Seba Hot News
 জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস'া সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স ( সিএমইএস) এর উদ্যোগে মঙ্গলবার দুপুরে এ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হবি। এ উপলক্ষে সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিএমইএসের বকশীগঞ্জ ইউনিট অর্গানাইজার মাঈদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন নীলক্ষিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন, ইউপি সদস্য সাত্তার মোল্লা, মহিলা ইউপি সদস্য উম্মে কুলসুম চায়না, সিএমইএসের জেন্ডার শিক্ষক মেসবাহ উদ্দিন, মর্জিনা বেগম প্রমুখ।
উল্লেখ্য, সিএমইএসের সার্বিক চেষ্টায়এর আগে সূর্যনগর, বগারচর , গোপালপুর, নিলেরচর ও আচ্চাকান্দি গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা করা হয়।

ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান