ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৭.০৭.১৬
টানা ১০ দিন ধরে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ১০৬ সেন্টিমিটর ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানিও। বন্যার পানিতে ডুবে এপর্যন্ত কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। উলিপুর উপজেলার বজরা-চিলমারি সড়কে ভাঙ্গন দেখা দেয়ায় সড়ক জনপদ বিভাগ ও ইউনিয়ন পরিষদ ভাঙ্গনরোধের চেষ্টা চালাচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার ৯ উপজেলার ৬০ ইউনিয়নের প্রায় সাড়ে ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। নীচু এলাকার লোকজন ঘর-বাড়ী ছেড়ে উচু সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও তা তলিয়ে যাওয়ায় আরো দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। বেশিরভাগ পরিবার এখনো গবাদি পশু নিয়ে ঘর-বাড়ীতে মানবেতর জীবন-যাপন করছে। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকটে আছে এসব এলাকার মানুষ। তলিয়ে গেছে ৫শ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক। বন্ধ করে দেয়া হয়েছে ২শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
সরকারী ভাবে ত্রান তৎপরতা শুরু হলেও তা সব এলাকায় এখনও পৌছায়নি । জনপ্রতিনিধিরা বলছেন এ সামান্য পরিমান ত্রান নিয়ে বন্যা এলাকায় যাওয়া সম্ভবনা । খেয়ে না খেয়ে দিন পার করছে অনেক পরিবার। উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চেয়াারম্যান আলহাজ্ব রেজাউল করিম আমিন জানান, আমার ইউনিযনের ৭হাজার অভাবি মানুষ আজ ৮দিন ধরে পানি বন্দি। এদের জন্য দুই দফায় ৯টন চাল বরাদ্দ পাওয়া গেছে। যা ১০ কেজি করে ৯শ’ মানুষকে দেয়া সম্ভব হয়েছে। এখন দূর্গত এলাকায় বনার্ত্য মানুষের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা, দুধকুমারসহ অন্যান্য নদীর পানি।