সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বন্যার পানি হু হু করে বৃদ্ধি পেয়েই যাচ্ছে । অব্যাহত ভাবে পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ।
বর্তমানে সাধুরপাড়া , মেরুরচর , নীলক্ষিয়া ও বগারচর ইউনিয়নের ৩৫ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। হাইস্কুল ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় সহ ৬ টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
বন্যার্তরা উচু জায়গায় আশ্রয় নিচ্ছে। বন্যার ফলে আউশ ধান, বীজতলা, সবজির ক্ষেত সহ প্রায় ১৫০ হেক্টর তলিয়ে গেছে। ভেঙে গেছে এসব এলাকার রাস্তাঘাট।
পানি বন্দি মানুষ নৌকা , ভেলা তৈরি করে চলাফেরা করছেন। অন্যদিকে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খান পাড়া, কুতুবের চর, মদনের চর ,চর কামালের বার্ত্তী, শেক পাড়া, তালতলা , মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা, পূর্ব কলকিহারা, বাগাডুবা ,
মাইছানির চর, ফকির পাড়া এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। গত পাঁচ দিনের নদী ভাঙনে বন্যা কবলিত এলাকার প্রায় ২ শতাধিক বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
বন্যার পানি বৃদ্ধির ফলে বিশেষ করে সাধুরপাড়া , মেরুরচর এলাকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে হয়ে গেছে।
এসব রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় বিভিন্ন অর্ধশতাধিক পুকুরের বাঁধ ভেঙে যাওয়ায় মাছ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান লেবু জানান, আমার ইউনিয়নের বেশির ভাগ রাস্তাঘাট পানির নিচে নিমজ্জিত রয়েছে। আকস্মিক বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
এদিকে গত ৫ দিন ধরে বন্যা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি ।
এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকায় ত্রাণ না পৌঁছায় ক্ষোভ প্রকাশ করেছে বন্যার্তরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বন্যার্তদের জন্য ত্রাণ চাওয়া হয়েছে।