বকশীগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপি বৃক্ষমেলার উদ্বোধন

G M Fatiul Hafiz Babu

 রাজ্জাক মাহমুদ ঃ “অর্থ পুষ্টি স্বাস'্য চান, দেশি ফল বেশি খান” প্রতিপাদ্য স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ,

বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় , সমাজ সেবক হামিদুর রহমান,

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, নার্সারি মালিক আবদুল মালেক ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুজ্জামান প্রমুখ।


বৃক্ষমেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে ৫ শত ফলদ, বনজ ও ঔষুধী গাছ বিতরণ করা হয়।
বৃক্ষমেলায় ১৬ টি স্টল বসানো হয়েছে । 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান