সেবা ডেস্ক:প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
জানাগেছে, গত কয়েক দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বগারচর, সাধুরপাড়া, নিলক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নে নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
এতে করে বিলেরপাড়, ডেরুরবিল, গাজীর পাড়া, মদনের চর , বাংগাল পাড়া, কুতুবের চর, শেকপাড়া, মাদারের চর , উজান কলকিহারা, ভাটি কলকিহারা, চর আইরামারী,
আইরমারী, বালুগাঁও, গুমের চর , কুশলনগর সহ নিম্নাঞ্চল বন্যার কবলে পড়েছে। গত দুই দিনে আরও কয়েকটি গ্রামের কয়েক হাজার পানিবন্দি হয়ে পড়েছে।
এসব এলাকার রোপা আমনের বীজতলা ও সবজির ফসল তলিয়ে গেছে। একই সঙ্গে পানি বৃদ্ধির সাথে আইরমারী, ভাটি কলকিহারা, মাইছানির চর , কুতুবের চর, মাদারের চর ,
ঘুঘরাকান্দি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। বন্যার ফলে বনা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান জানান, বকশীগঞ্জে বেশ কয়েকটি গ্রামে বন্যা দেখা দিয়েছে। আমরা বন্যা পরিসি'তি পর্যবেক্ষণ করছি । শিগগিরই বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ পাওয়া যাবে।