সেবা ডেস্ক:
জামালপুরঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবে) এর গেজ রিডার আব্দুল মান্নান জানান, সকালে জামালপুর বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় পানি ২০.৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ এলাকায় পানি ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে কয়েক তুলনায় পানির বৃদ্ধির হার কম।
বন্যার পানিতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়িসহ ৫টি উপজেলার ৩০টি ইউনিয়ন প্লাবিত হয়ে দুই লক্ষাধিক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছ্ে। এসব উপজেলায় রাস্তা-ঘাট, ঘরবাড়িসহ তলিয়ে গেছে কৃষকের পাট, রোপা আমন বীজতলা, সবজি বাগান,পুকুর ও ফসলি জমির মাঠ।
ইত্যিমধ্যেই জেলার দু’শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠায় পাঠদান বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকা বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে।
জেলার সবচেয়ে বেশি কবলিত এলাকা যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত ইসলামপুরে ১০টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে মানুষ।
বন্যার পানিতে পশ্চিমাঞ্চলের গুঠাইল, উলিয়া, পচাহলা ও পার্থশীসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক তলিয়ে যাওয়া উপজেলা সদর থেকে প্রত্যান্ত অঞ্চলের যোগাযোগ ব্যাবস্থা বিছিন্ন হয়ে পড়েছে।
জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান জানান, জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত জেলার ৫টি উপজেলার জন্য ২৬৭ মেট্রিকটন চাউল ও নগদ ২ লকষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।