ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধ ঃ ২৮.০৭.১৬
কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়ায় তাকে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন স্বাগত জানান। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেয়া হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল মঞ্জু,সহ-সভাপতি চাষী করিম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সিরাজুল ইসলাম টুকু,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান,ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
এসময় বক্তারা বলেন,কুড়িগ্রাম জেলা দারিদ্রপীড়িত একটি জেলা। এই জেলা নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ডিজিটাইজড ও আধুনিকায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। এর আগে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন জেলার সর্বস্তরের মানুষ।
