ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
শেরপুর-কুরুয়া হয়ে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের বহু আকাংখিত শহীদ মুক্তিযোদ্ধা বুলবুল সেতুটি ৩১ জুলাই দুপুর ২টায় উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপদের অর্থায়নে তিন কোটি, চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে ৪০.৩০ মিটার সেতুটি উদ্বোধন করেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চান। উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ইউএনও খালেদা নাছরিন, সড়ক ও জনপদ শেরপুর জেলা নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, জামালপুর জেলার সড়ক ও জনপদের তত্বাবধায়ক এ.এস.এম ফারুক, কুড়িকাহনিয়া ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম, সাবেক চেয়ারম্যান আজহার আলী মাষ্টার, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আলমসহ শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলার বহু নেতা-কর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।