সেবা ডেস্ক:
সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সোমবার স'ানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা সন্ত্রাস জঙ্গি ও নাশকতা কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন ।
প্রতিষ্ঠানগুলো হলো খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা, বাট্টাজোর কে আর আই ফাজিল মাদ্রাসা, ধানুয়া কামালপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাধুর পাড়া আলহাজ কছর উদ্দিন দাখিল মাদ্রাসা,
বকশীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী কে ইউ কলেজ, আন্-নূর মডেল মাদ্রাসা গুলোতে সন্ত্রাস বিরোধী ও প্রতিরোধ বিষয়ক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
