ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :দেশ জুড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতার অপচেষ্টার বিরুদ্ধে সমাবেশ করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক-অধ্যাপকদের সংগঠন “শিক্ষক সুহৃদ সংঘ”। গত ১৮ জুলাই সোমবার বিকাল ৪.৩০ টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ভটপুর আলিম মাদ্রাসার প্রভাষক ও সংগঠনের আহবায়ক কে.এম ফারুক এর সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফতেহপুর ফাযিল (স্নাতক) মাদ্রাসার উপাধ্যক্ষ মো: আকবর আলী, ইংরেজী প্রভাষক মো: ইকবাল হোসেন মিল্লাত, পৌরনীতি প্রভাষক মো: মিজানুর রহমান, কাকিলাকুড়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: হাদিউল ইসলাম জুয়েল, কুরুয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক খ.ম. সাইফুল্লাহ, পৌরনীতি প্রভাষক মো: নুরে আলম সিদ্দিকী, ভেলুয়া এম.কে আলিম মাদ্রাসার ই্ংরেজী প্রভাষক মো: মনিরুজ্জামান, ভটপুর আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মো: আব্দুল বারী, আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: আলতাফ হোসেন, ভায়াডাঙ্গা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ও সংগঠনটির সদস্য সচিব মাওলানা মো: আশরাফুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রুবেল, সহ-সভাপতি আব্দুল বাতেন প্রমুখ।
জঙ্গীবাদ বিরোধী আলোচনায় সহকারী অধ্যাপক মো. হাদিউল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশের কতিপয় কোমলমতি ছেলেকে ধর্মের নামে বিভ্রান্ত করে মানুষ হত্যার প্রয়াশ চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের আন্তরিকতা ও সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। সংগঠনটির সদস্য সচিব মাওলানা মো. আশরাফুজ্জামান বলেন, জঙ্গীবাদ শুধু দেশেই নয় সারা বিশ্বে মহা ব্যাধির আকার ধারন করেছে, যা ইসলাম সমর্থন করেনা। এদের বিরোদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।