কুড়িগ্রামে ১৬ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন

Seba Hot News
ডাঃ জিএম ক্যাপ্টেন কুড়্রিাম জেলা প্রতিনিধি ঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও রৌমারী উপজেলায় ৩টি ইউনিয়নে নির্বাচিত ১৬ জন চেয়ারম্যানের শপথ গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

৫ম ধাপে উলিপুরে ২৮ মে ও ৬ষ্ঠ ধাপে রৌমারীতে ৪ জুন ভোট গ্রহন হয়। জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন ইউপি চেয়ারম্যানের শপদ বাক্য  পাঠ করান । এসময় উপস্তিত ছিলেন অতিরক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক  আক্তার হোসেন  আজাদ । শপথ গ্রহণকারী  চেয়ারম্যানরা হলেন উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বিএম আবুল হোসেন ,দূর্গাপুর ইউনিয়নের  আবেদ আলী সরদার ,গুনাইগাছ ইউনিয়নে আবুল কালাম আজাদ ,বুড়াবুড়ি ইউনিয়নের  একরামুল হক, থেথরাই ইউনিয়নের  আইয়ুব আলী , দলদলিয়া  ইউনিয়নের  আতিয়ার রহমান মুন্সি , ধামশ্রেণী  ইউনিয়নের  রাখিবুল হাসান সরদার, সাহেবের আলগা  ইউনিয়নের সিদ্দিক আলী মন্ডল, বেগমগঞ্জ ইউয়িনের  বেলাল হোসেন , পান্ডুল ইউনিয়নের আব্দুল জব্বার মঙ্গা, তবকপুর ইউনিয়নের ওয়াদুদ হেসেন মুকুল, বজরা ইউনয়নের রেজাউল করিম আমীন, ও ধরনীবাড়ী ইউনিয়নের আমিনুলন ইসলাম ফুলু। রোৗমারী উপজেলায় রৌমারী সদর ইউনিয়নের সহিদুল ইসলাম সালু, শৌলমারী ইউনিয়নের হাবিবুর রহমান ও যাদুর চর ইউনিয়নের  সরবেশ আলী চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন। এ ছাড়া স্ব-স্ব উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ নির্বাচিত ইউপি সদস্যদের শপথ করান।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান