মোঃ
মাসুদ রানা,জেলা প্রতিনিধি, জামালপুরঃ ২২শে জুলাই ২০১৬ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লম্বাগাছ মোড়, জামালপুর সদরে ডেসটিনি ২০০০ লিঃ এর নতুন অফিসে ডেসটিনি সোস্যাল
মিডিয়া ফোরাম জামালপুর জেলার উদ্যোগে ডেসটিনি গ্রুপের সকল সমস্যা সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহিনুর ইসলাম শাহিন। প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন জয়, জেলা প্রতিনিধি। বিশেষ
অতিথি ছিলেন মোঃ শাহাব উদ্দিন আল মাসুদ রিপন আনসারী ও মোঃ নূরুজ্জামান খান, রাসেল মিয়া, জেলা
সহযোগী প্রতিনিধি।
সভায় উপস্থিত থানা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফিরোজ আলম, আবু জামান নাসের, বদিউজ্জামান বকুল, মনোয়ার হোসেন, জিয়াকুব ইসলাম লিটু, মুসলিম উদ্দিন, জাকির হোসেন বাবু, মঞ্জুরুল ইসলাম, সানোয়ার হোসেন, আশিক, সোহেল খান, ইনতাজ আলী, মোঃ রাকিবিল্লাহ, সাইদুর রহমান সাহেদ, বিজয়, মৃদুল হাসান, সরাফত আলী, পলাশ, শাহনাজ বেগম, জহুরা বেগম সহ আরও অনেকেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মাসুদ রানা, জেলা সহযোগী প্রতিনিধি। অনুষ্ঠানে শতাধিক ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।


