সেবা ডেস্ক: ২৩/০৭/২০১৬ ইং বিকাল ৪ টায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম বকশীগঞ্জ এর উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান খান, জেলা সহযোগী প্রতিনিধি ডিএসএমএফ জামালপুর। বিশেষ অতিথি ছিলেন এস.এম আশরাফুল আজম, পরিচালক সেবা হট নিউজ, মোঃ সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক, ডিএসএমএফ বকশীগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ আলম, সভাপতি বকশীগঞ্জ ডিএসএমএফ। দোয়া পরিচালনা করেন মোঃ শাহিনুর ইসলাম শাহিন।
সভায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শাহিন, রাকিবিল্লাহ রাকিব, আঃ লতিফ সবুজ, সুজন ঋষি, মহসিন রেজা, মোঃ জালাল উদ্দিন, জালাল, আবু সুফিয়ান, খোকন মন্ডল, মোঃ রুবেল, এনামুল, মিজানুর রহমান সহ আরও অনেকেই। মোঃ রফিকুল আমীন ও মোঃ হোসাইন স্যারের দীর্ঘায়ু কামনা করে উপস্থিত বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকগণ প্রাণখুলে দোয়া করেন। ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিঃ মোঃ নাজিম উদ্দিন জুয়েল স্যার সহ সকল সেন্ট্রাল মেম্বারদের সুস্থতা ও কোম্পানীর সকল সমস্যা সমাধানে মহান রাব্বুল আল-আমীনের নিকট প্রার্থনা করা হয়। পাশাপাশি ডেসটিনির চলমান সমস্যা সমাধানে সুদৃষ্টি রাখার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম বকশীগঞ্জ থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সাইদুর রহমান।


