বকশীগঞ্জের জিনিয়া ওমর মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ কিন্টারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিকেডিএ) এর ২০১৫ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।



রোববার বকশীগঞ্জের জিনিয়া ওমর মডেল একাডেমির ৮ জন শিক্ষার্থীকে এককালীন বাবদ বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করেন উক্ত একাডেমির অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আফসার আলী।

এসময় শিক্ষক জবেদ আলী, জাবিরুল ইসলাম , ইসমাইল হোসেন, মনি সাহা, জয়া সাহা , আঞ্জুমান আরা, মওলানা মোতালেব হোসেন,  নাসিমা আক্তার প্রমুখ উপসি'ত ছিলেন।


উল্লেখ্য, ২০১৫ সালে জিনিয়া ওমর মডেল একাডেমির নার্সারি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত  ১৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৮ জন বৃত্তি পায়।


১৯৮৯ সালে মালিবাগ এলাকায় প্রতিষ্ঠিত বকশীগঞ্জের প্রথম কিন্টারগার্টেন এ বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান