সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় শাহ আলম (১৩) নামে এক কিশোরের মর্মাান্তিক মৃত্যু হয়েছে।
রেবাবার দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাঝপাড়া গ্রামের রাহিলা কাদির স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাহ আলম পৌর এলাকার মাঝপাড়া গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।
স'ানীয়রা জানান, মাঝপাড়া এলাকায় রাস্তা দিয়ে শাহ আলম ও বিপুল নামে দুই জন হেটে যাচ্ছিল।
এ সময় শ্যালো চালিত একটি ট্রলি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে দুজনই গুরুত্বর আহত হয়।
স'ানীয়রা আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক অবস'ার বেগতিক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স'ানান্তর করে।
পরে ময়মনসিংহ নেয়ার পথে রাস্তায় শাহ আলমের মৃত্যু হয়।
অপরদিকে বিপুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স'ানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও গাড়ির চালক পালিয়ে যায় ।
