
সেবা ডেস্ক: ইসলামী
ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ময়মনসিংহ জোনের হেড অব
জোন জনাব আবু ছাইদ মুহাম্মদ ইদ্রিস এর শ্বশুর হাফেজ মাওলানা কাজী গোলাম মোস্তফা
অদ্য ১০ আগস্ট, ২০১৬ ইং ভোর ৪.০০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বারডেম
হাসপাতালে ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন” । মৃত্যু কালে
তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন । অদ্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বকশিগঞ্জ শাখা বাদ
আছর এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে
দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক খন্দকার
আমিরুল ইসলাম এবং ম্যানেজার অপারেশনস মোঃ জিয়া উদ্দিন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী
উপস্থিত ছিলেন ।