বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ হেলালের ব্যাক্তিগত তহবিল থেকে কুড়িগ্রামের বানভাসীদের জন্য পাঠানো ১০লক্ষ টাকা বিতরণ

G M Fatiul Hafiz Babu
 ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১৪.০৮.২০১৬ঃ

বাগের হাট -১  আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ হেলাল উদ্দিন এর ব্যাক্তিগত তহবিল থেকে কুড়িগ্রামের অসহায় বানভাসীদের জন্য পাঠানো ১০লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গত ছয় দিনে জেলার ৯ উপজেলার ১২টি ইউনিয়ন ও কুড়িগ্রাম পৌর এলাকার বানভাসীদের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। রোববার কুড়িগ্রাম পৌরসভা চত্বরে নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ জাফর আলী, পৌর মেয়র আব্দুল জলিল, প্যানেল মেয়র মাসুদুর রহমান, কাউন্সিলর রোস্তম আলী তোতা, আলহারুনুজ্জামান, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমূখ। এসময় পৌর এলাকার বন্যা কবলিত ২শ’ দরিদ্র মানুষের হাতে ৫শত টাকা করে নগদ অর্থ ও ২শ মানুষকে ১০কেজি করে জিআর চাল দেযা হয়।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান