সিঙ্গাপুর ডিএসএমএফ এর উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত !

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিঙ্গাপুর শাখার উদ্যোগে সিঙ্গাপুর ভিউ ডরমেটরী আজমল সুপার মার্কেটে আজ ২৮-০৮-২০১৬ ইং তারিখে ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন স্যারের মুক্তির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিএসএমএফ সিঙ্গাপুর প্রতিনিধি মোঃ জহুরুল ইসলামের আহ্বানে আয়োজিত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন ডিএসএমএফ সিঙ্গাপুর শাখার নিবেদিত লিডার জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল কুদ্দুস। উভয়েই অনতিবিলম্বে এম.ডি ও চেয়ারম্যান স্যারের মুক্তি দিয়ে ডেসটিনির সকল কার্যক্রম চালু করতে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান। শত ব্যস্ততার ভিতরেও যারা প্রবাসে থেকে ডেসটিনির দুর্দিনে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত লিডারগণ। প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন ডিএসএমএফ সিঙ্গাপুর শাখার সদস্য জনাব মোঃ শাহারিয়ার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আলী হোসেন ও মোঃ সজিব মিয়া প্রমূখ। 
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান