রায়পুর উপজেলা ডিএসএমএফ এর উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত !

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম রায়পুর উপজেলা শাখার উদ্যোগে ২৭-০৮-২০১৬ইং রোজ শনিবার রায়পুর ডিএসএমএফ অফিসে ডেসটিনির সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রায়পুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকগন অংশগ্রহন করেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি স্যোসাল মিডিয়া ফোরাম কুমিল্লা বিভাগীয় সহযোগী প্রতিনিধি জনাব মো:সালাহ্উদ্দিন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ডিএসএমএফ সভাপতি জনাব মো: আনিসুর রহমান মামুন, লক্ষীপুর ডিএসএমএফ সভাপতি জনাব মাসুদুর রহমান রুপক, চাদপুর ডিএসএমএফ সভাপতি জনাব মীর মো:আব্দুল খালেক এবং লক্ষীপুর ডিএসএমএফ সাধারন সম্পাদক জনাব রিপন বনিক। সভা উপস্হাপনা করেন রায়পুর ডিএসএমএফ সাংগাঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন। সভাপতিত্ব করেন রায়পুর ডিএসএমএফ সভাপতি জনাব নুর হোসেন মিলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ডেসটিনির দ্বারা আমরা কেউ ক্ষতিগ্রস্থ নই। আমাদের বিনিয়োগ ডেসটিনির এমডি এবং চেয়ারম্যানের কাছে নিরাপদ। আমরা টাকা ফেরত চাই না, ডেসটিনিতে কাজ করতে চাই। তিনি ডেসটিনির এমডি এবং চেয়ারম্যানের নিশর্ত মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান