
নয় বছরের ব্যবধানে তৃতীয় বার এক সঙ্গে তিন সন্তান প্রসব করলেন বকশীগঞ্জ পৌর শহরে দড়িপাড়া এলাকার রোজিনা বেগম (২৭)।
জন্ম দেয়া নবজাতকের মধ্যে এক ছেলে দুই মেয়ে। তিন সন্তান জন্ম দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস'া এক সঙ্গে তিনটি ফুটফুটে সন্তান জন্ম দেয়।
তবে মেয়ে দুটি সুস' হলেও ছেলে নবজাতক দূর্বল।
বকশীগঞ্জ পৌর শহরে দড়িপাড়া এলাকার মুক্তার আলী জানায়, প্রায় নয় বছর আগে রোজিনা বেগমের সাথে তার বিয়ে হয়। এবং তাদের আরও দুটি কন্যা সন্তান রয়েছে। তিনি পেশায় একজন কৃষক।
মঙ্গলবার সকালে প্রসব ব্যাথা উঠলে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের প:প: কর্মকর্তা ডাঃ হিবরুল বারী জানায়, অপারেশন ছাড়াই রোজিনার তিনটি সন্তান প্রসব করে। তবে মা ও দুটি মেয়ে নবজাতক শিশু সুস' হলেও ছেলে নবজাতকটি অপেক্ষাকৃত দূর্বল।
নবজাতক ছেলে সন্তানটি সুস' করতে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন।