শ্রীবরদীতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত

G M Fatiul Hafiz Babu

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

“আদিবাসীদের শিক্ষা, ভূমি জীবনের অধিকার” এ দাবিকে মূলসুর হিসেবে রেখে বিশ্ব আদিবাসী দিবস ২০১৬ উদযাপিত হয়েছে। গত ৯ আগষ্ট মঙ্গলবার শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন সিংগাবরুনার বাবেলাকোনা কারিতাস অফিসে নাচ-গানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন মি. হোসিও ম্রং, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রাঞ্জল এম সাংমা, ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. ফখরুজ্জামান, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মি. ভূপেন্দ্র মান্দা, মিসেস. মারিয়া গরেন্টি ম্রং জেপিও কারিতাস ময়মনসিংহ অঞ্চল, কারিতাস শ্রীবরদী শাখার সমাজ উন্নয়ন কর্মকর্তা মি. অতুল ম্রং। সার্বিক সহযোগিতায় উল্লাস দালবতসহ এলাকার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান