ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
বেসরকারি এনজিও আশা’র উদ্যোগে শেরপুরের কামারেরচর ব্রাঞ্চে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ জুলাই সোমবার সকালে আশা’র রিজিওনাল ম্যানেজার মো: লাল মাহমুদ এর সভাপত্বিতে কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাফিজুর রহমান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি. কামারেরচর শাখার ব্যাবস্থাপক মো: সাইদুর রহমান , কামারেরচর ব্রাঞ্চ ম্যানেজার মো: সুলাইমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ঐ ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালনা করবেন ফিজিওথেরাফিস্ট, ডা: মাহবুবুর রহমান। ঐ ৩দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পে কোমর/মাজা ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাটু ব্যথা, পায়ে ুহাতে ব্যথা ও ঝিন ঝিন করা, বাত ব্যথা, প্যারালাইসিস রোগী, প্রতিবন্ধী শিশু, পা বাঁকা, মাংস পেশীর ব্যথা স্নায়ু সমস্যা, স্ট্রোক রোগ সহ বিভিন্ন রোগীদের চিকিৎসা দেয়া হবে। প্রধান অতিথি তার বক্তব্যে আশা’র নিজস্ব আর্থিক কার্যক্রমের উদ্ধৃত্ত অর্জন থেকে জনকল্যাণমুলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় আশা’র সকল কর্মসূচীর ভূয়সী প্রসংসা করেন। আগামী দিনে আশা’র এমন জনকল্যাণ মুলক ও সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম আরো বাড়ানোর জন্য তিনি আহব্বান করেন। আশা’র এমন উদ্যাগকে স্বাগত জানান অত্র এলাকার সচেতন মহল।