ডাঃ জি এম ক্যাপ্টেন. কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৯.০৮.১৬কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেতারচর সীমান্তে বিএসএফ’র গুলিতে নুরুল আমিন (৩৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
বিজিবি ও এলাকাবাসী মঙ্গলবার ভোর রাতে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের ১০৫৪ সীমানা পিলারের নিকট গরু আনতে যায় বাংলাদেশী গরু ব্যবসায়ী নুরুল আমিন (৩৫)। এ সময় ভারতের দ্বীপ চর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী সীমান্ত এলাকা থেকে লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
নিহত নুরুল আমির খেতারচর গ্রামের মোকছেদ মুন্সীর পুত্র বলে জানা গেছে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন বিএসএফ’র নিকট এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিকেলে ৪টায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।