সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃজামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা প্রগ্রেসিভ সেবা কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী শেষে স্থানীয় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এ.জেড মোরশেদ আলীর নেতৃত্বে সকাল ১০টায় একটি বিশাল র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্যানেল মেয়র মোহাম্মদ আলী, শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, এ্যাড. জহুরুল ইসলাম মানিক, ইউএনডিপির সাবেক কনসালটেন্ট নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, আদিবাসী দুলাল চন্দ্র রায়, বাবু চন্দ্র রায়, মনিকারা। অন্যান্যের মধ্যে সরিষবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ রউফ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সেকান্দার আলী, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়াসহ পাঁচ শতাধিক আদিবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ বিভিন্ন দাবী-দাওয়া প্রধান আলোচক ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বাস্তবায়নের জন্য দাবী জানান।
