জামালপুরে দুটি পিস্তলসহ তিন যুবক গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
 মঞ্জুরুল হক জামালপুর প্রতিনিধি॥

জামালপুর সদর উপজেলার হাসিল ঝাওরাম এলাকায় দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে।



গ্রেপ্তারকৃতরা হলো জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকার আব্দুল কাদেরের ছেলে মো.ইব্রাহিম খান (২১), মেষ্টার হাসিল বটতলা এলাকার মো.অমল মিয়ার ছেলে মো.মুরাদ হাসান (২০) ও ডেফুলীবাড়ী দক্ষিণপাড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে কনিজ আহম্মেদ (২৩)।



গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে এই নিয়ে এক সংবাদ সম্মেলনে করেন। সংবাদ সম্মেলনে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, গ্রেপ্তারকৃতরা শহরে একটি বড় ধরণের নাশকতা করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাসিল ঝাওরাম এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুটি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান