সেবা ডেস্ক: ‘‘ওই যে বাবা চইলা গেলো, ৩ বছরেও বাবা আমার আইল না’’ বুক ফাটা চাপা কান্না নিয়ে জানান মা আলেয়া বেগম।
কোন অভাব-অনাটনের মধ্যে পড়তে হয়নি। ছেলে মেয়েরা যখন যা চেয়েছে সব আশাই পুর্ণ করা হয়েছে।
২০১৩ সালের মাঝামাঝি সময়ে বাড়ী থেকে বেড় হয়ে যায় আল আমিন। এরপর আর বাড়ী ফিরেনি।
এ বিষয়ে ছেলে আসবে আসবে বলে নিকস্থ কোন থানাতেও অভিযোগ বা সাধারন ডাইরী করা হয়নি।
এর
আগে ২০০৪ সালে স্থানীয় বাট্টাজোড় কে.আর.আই সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল
পরীক্ষায় এ প্লাস পায় আল আমিন, পরে ঢাকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকও এ
প্লাস পায় আল আমিন।
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসে নিয়ে অর্নাস (সম্মানে) ভর্তি হয়।
২০১৩ সনে বাড়ীতে এসে বিয়ের জন্য চাপ দেয় আল আমিনকে। কিন্তু পিতা-মাতা রাজী না হওয়ায় আর বাড়ী ফেরেনি আল আমিন।
এতদিন
ছেলে আসবে আসবে বলে মনকে শান্তনা দিলেও সম্প্রতি জঙ্গি বিষয় নিয়ে দেশ জুড়ে
ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়ে গেছে মা আলেয়ার
মনে।
লেখাপড়া না করলেও ছেলের জন্য বাড়ী বাড়ী গিয়ে টিভি দেখে।
গুলশানে হামলায় নিহত জঙ্গিদের মধ্যে ছেলের নাম আছে কি না, ৯ জঙ্গী নিহতদের
ছেলের নাম আছে কি না? এই খোজ নেওয়ার জন্য বাড়ী বাড়ী গিয়ে টিভি দেখে বলে
স্থানীয়রা জানান।
এই বুঝি ছেলে আসল লাশ হয়ে, এই চিন্তা চিন্তা দিন কাটে, আর রাত কাটে কান্নায় মা আলেয়ার।
বাট্টাজোড়
এলাকার নালার মোড়ের মোদি দোকানদার জহুরুর জানান, আল আমীন অত্যন্ত শান্ত
ছিল। সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত। আর মানুষকে নামাজ পড়তে অনুরোধ করত।
এলাকাবাসী বাবু জানান, কোনদিন আল আমিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেনি।
ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ আব্দুল মুন্নাফ জানান, বিষয়টি জানার আল
আমিনের বাবা-মার সাথে কথা হয়েছে। তাদেরকে আইনী সহযোগিতা নেওয়ার পরামর্শ
দেওয়া হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম
হোসেন জানান, আল আমিনের বিষয়টি তিনি জানেন না। হারানোর পরপরই
সাধারন জিডি করতে হয়। কিন্তু তার অভিভাবক বৃন্দ এটা করেনি।
তারপরে আমরা এ আল আমিনের বিষয়টি নিয়ে খোজ খবর নেওয়া হচ্ছে।