ইসলামপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের ইসলামপুর পানিতে ডুবে ইমন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের সন্নিকটে শিয়ালদহ নদীতে এর মৃতদেহ উদ্ধার করা হয়।

ইমন, স্থানীয় গাইবান্দা সুরুত জাহান উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্র ও সর্দারপাড়া গ্রামের ইসমাইলের ছেলে।
বাংলাদেশ সংগ্রামপার্টির আঞ্চলিক নেতা ও স্থানীয় বাসিন্দা সুলতান আকন্দ জানান, শুক্রবার দুপুরে ইমন পার্শ্বেই শিয়ালদহ নদী গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করে।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম এহছানুল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান