সেবা ডেস্ক: কাঁধের
অপারেশন শেষে লন্ডন থেকে আগামী সোমবার ঢাকায় ফিরবেন মুস্তাফিজুর রহমান।
শুক্রবার একান্ত আলাপে এমনটি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মুস্তাফিজের ঢাকায় ফেরার দিনক্ষণ জানতে
চাইলে বিসিবির এই পরিচালক বলেন, ‘রবিবার বাংলাদেশের উদ্দেশ্যে মুস্তাফিজ
রওয়ানা হবে। সোমবার সকাল সাড়ে ১১টায় তার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে
এসে পৌঁছানোর কথা রয়েছে। সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে
ইনজুরিতে আক্রান্ত হন কাটার মাস্টার মুস্তাফিজ। গত ১১ আগস্ট লন্ডনের
কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অভিজ্ঞ সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের
অধীনে সাতক্ষিরায় জন্ম নেয়া এই ক্রিকেটার অপারেশন হয়। অন্যদিকে ঈদের ছুটি কাটিয়ে জাতীয় দলের
কোচিং স্টাফদের সবাই কাজে যোগ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় ফেরেননি
স্পিন কোচ রুয়ান কালপাগে। ১৬ আগস্ট পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যে
শ্রীলঙ্কান সাবেক এই ক্রিকেটার ঢাকায় না ফেরায় তাকে বরখাস্ত করে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে এখনও কাউকে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে
জানান জালাল ইউনুস। তবে যথা সময়ের মধ্যে পেস বোলিং কোচ চলে আসবেন বলে
জানান বিসিবির এই মিডিয়া কমিটির চেয়ারম্যান। উল্লেখ্য, জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ
স্ট্রিক চলে যাওয়ার পর থেকেই কোচ নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ক’দিন আগে জানিয়েছেন পেস বোলিং
কোচ চূড়ান্ত হয়ে আছে। তার বর্তমান চাকরীর চুক্তি শেষ না হওয়ার আগ পর্যন্ত
আমরা তার নাম এখনই জানাতে চাচ্ছিনা।
বিজ্ঞাপন