ভুরুঙ্গামারীতে গাঁজা সহ দম্পতি আটক

Seba Hot News

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৫.০৮.১৬

কুড়িগ্রামের ভুরম্নঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে ভূরম্নঙ্গামারী থানা পুলিশ।

উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের জমিলা বেগম (২৭) তার বাড়িতে দীর্ঘদিন থেকে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ বুধবার ভোরে উক্ত জমিলার বাড়ি ঘেরাও করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে বাড়িতে তলস্নাসী চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে যার আনুমানিক মুল্য ৩৫ হাজার টাকা। আটককৃতরা হলো জমিলা বেগম এবং তার স্বামী আহসান শরীফ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- স্বামী স্ত্রী উভয়ে দীর্ঘদিন থেকে গাজা বিক্রি করে আসছিল। পরে এস,আই জামিলুর রহমান বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১ টেবিল এর ৭(ক) /২৫) ধারায় মামলা করে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করে। যার মামলা নং ৮১৪, তারিখ-২৩/৮/২০১৬ । 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান