জামালপুরে সর্প দংশনে এক ব্যবসায়ীর মৃত্যু!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাপের দংশনে শরাফত আলী (৩০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বগারচর ইউনিয়নের মধ্যে ঘাসীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।

শরাফত আলী বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মধ্য ঘাষিরপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে ও সে একজন কাঁচামাল ব্যবসায়ী।

স'ানীয় সুত্রে জানাগেছে, বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নে মধ্যে ঘাসির পাড়া গ্রামের হাসমত আলীর ছেলে শরাফত আলী বুধবার রাতে নইমমিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে ঘসিরপাড়া এলাকায় এক বিষাক্ত সাপ তাকে দংশন করে।

প্রথমে তাকে বকশীগঞ্জে  হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস'ার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেরপুরের নকলা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যায়।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান