জঙ্গিবাদকে নির্মূল নয়, ব্যবহার করতে চায় সরকার: ফখরুল

G M Fatiul Hafiz Babu
25_Mirza+Fakhrul+Islam+Alam
সেবা ডেস্ক:   সরকার জঙ্গিবাদ নির্মূল না করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বলেই দেশে জঙ্গি তৎপরতা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্রহীনতা চলছে। আজকে জঙ্গিবাদের যে ভয়াবহ একটি দানব দেশকে গ্রাস করতে চলেছে, জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এটাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।
“এটা এখন পরিষ্কার, জঙ্গিবাদকে তারা (সরকার) নির্মূল করতে চায় না। এটাকে (জঙ্গিবাদ) তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। এজন্য তারা ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ ক্রমশই বেড়ে চলেছে।”
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব সকালে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু, ইয়াসীন আলী, লিটন মাহমুদ ও সাহাবুদ্দিন মুন্না এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান