নামাজের কাতারসমূহের মধ্যে যে স্থানগুলো ফজিলতপূর্ণ

G M Fatiul Hafiz Babu
Namaj-Top20160818193221সেবা ডেস্ক: 
সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমআর দিন। জুমআর দিনে মানুষ দুনিয়ার কর্মব্যস্ততা থেকে নিজেকে বিরত রেখে ইবাদাত-বন্দেগিতে মনোযোগী হয়। আজানের সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে যায়। অনেকেই মসজিদে আগে যান কিন্তু পিছনে বসে থাকেন। জানেনই না মসজিদের প্রথম কাতার বা দ্বিতীয় কাতারের দাঁড়িয়ে নামাজ আদায়ের ফজিলত কি? নামাজের কাতার সমূহের মধ্যে ফজিলতপূর্ণ স্থান কোনটি তা সংক্ষেপে তুলে ধরা হলো- নামাজের ফজিলতপূর্ণ কাতার
>> জামাআতের প্রথম কাতার দ্বিতীয় কাতারের চেয়ে উত্তম। >> আর প্রত্যেক লাইনের ডান দিক বাম দিকের চেয়ে উত্তম। >> আল্লাহ তাআলা প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বষর্ণ করেন। >> তাঁর ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম কাতারের জন্য তিনবার ও দ্বিতীয় কাতারের জন্য একবার দোয়া করেছেন।সুতরাং জুমআর দিনসহ আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যেয়ে প্রথম সারিতে বসা উচিত। বিশেষ করে জামাআতে তাকবিরে উলার সহিত প্রথম সারিতে অংশ গ্রহণ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে তাঁর রহমত কামনায় প্রথম সারিতে নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়ার তাওফিক দান ক
রুন। আমিন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান