সেবা ডেস্ক:
জামালপুর জেলার সার্বিক বন্যা পরিসি'তি পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে আগামী ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরে আসছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস' এলাকা পরিদর্শন করবেন। এছাড়াও ত্রাণ দেওয়ারও কথা রয়েছে তার । মঙ্গলবার রাতে জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রধানমন্ত্রীর জেলা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এবারের বন্যায় জামালপুরে ৭টি উপজেলার ৪৮টি ইউনিয়ন প্লাবিত হয়।
বন্যায় এ পর্যন্ত এ জেলার ২৪ জনের প্রানহানি ঘটেছে।
১৯৮৮ সালের চেয়ে ভয়ংকার এ বন্যায় সর্বকালের ১২১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। ১৯৮৮ সালে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় পানি স্তর ছিল ১১২ সেন্টিমিটার।
সরকারী হিসাব মতে এবারের বন্যায় ৪লক্ষ ১২ হাজার ৫৭০ জন মানুষ ক্ষতিগ্রস' হয়েছে তবে বাস্তবে এর সংখ্যা ২০ লক্ষেরও বেশি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গুলির মধ্যে রয়েছে ইসলামপুরে পার্থশী, সাপমারী, চিনাডুলী ও বেলগাছা।
এলাকায় প্রায় ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এছাড়াও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া , মেরুরচর , বগারচর, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ, চিকাজানী , ডাংধরা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়।
