বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu


সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক।


মঙ্গলবার ইউএনও’র কার্যালয়ে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তৃতা করেন নবাগত ইউএনও আবু হাসান সিদ্দিক,

এসিল্যান্ড মুহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর ,

সিনিয়র সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সাংবাদিক সরওয়ার জামান রতন, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক আবদুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,


সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম , সাংবাদিক এইচএম মূসা আলী, সাংবাদিক রাজ্জাক মাহমুদ প্রমুখ।

এসময় ইউএনও আবু হাসান সিদ্দিক বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়াতে এবং বন্যা পরিসি'তি সম্পর্কে সরকার ও জনগণকে অবহিত করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।


উল্লেখ্য, ১ আগস্ট আবু হাসান সিদ্দিক উপজেলার ৩১ তম ইউএনও হিসেবে নতুন কর্মস'ল বকশীগঞ্জে যোগদান করেন। এর আগে নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

এক কন্যা সন্তানের জনক আবু হাসান সিদ্দিক ২৭ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন ।

 তিনি প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব রক্ষণ বিভাগে পড়াশুনা করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান