সেবা ডেস্ক:
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস' পরিবারের মাঝে বকশীগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে উপজেলা পরিষদের উদ্যোগে ২০০ বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসব শুকনো খাবার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম।
এসময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ ,
নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া, সাংবাদিক আফজাল শরীফ ও ওয়াজেদ আলী প্রমুখ।
