সাংবাদিক মূসা আলীর ভাইয়ের ইন্তেকাল!

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এইচএম মূসা আলীর বড়ভাই ও বকশীগঞ্জ সওদাগর পাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী (৫৫) মঙ্গলবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .....রাজেউন) ।

 মরহুমের জানাযা নামাজ বুধবার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজ শেষে বকশীগঞ্জ কেন্দ্রীয় কবরস'ানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ , সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম,

সাংবাদিক একেএম নুর আলম নয়ন , দৈনিক জনবাংলার বকশীগঞ্জ প্রতিনিধি এএইচ লালন, সেবা হটনিউজের বার্তা সম্পাদক এসএম আশরাফুল আজম, সেবাহট নিউজের বিশেষ প্রতিনিধি এস মাহমুদুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান