বকশীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu



সেবা ডেস্ক:
লশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
 আলীরপাড়া আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে শনিবার ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত কলেজের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের শিক্ষার্থী , আলীরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও উত্তর আলীরপাড়া উন্নয়ন ক্লাব এর সদস্যরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা  ও ঢাকাস' বকশীগঞ্জ সমিতির সভাপতি প্রকৌশলী আলহাজ্ব গাজী মো. আমানুজ্জামান ,

বগারচর ইউনিয়নের নবনির্বাচিত  চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রভাষক নুসরাত জাহান, উত্তর আলীরপাড়া উন্নয়ন ক্লাবের যুগ্ন সম্পাদক আতিকুর রহমান দিপ্ত,
শিক্ষার্থী কাকলী আক্তার প্রমুখ

মানববন্ধনে জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষার্থীরা দিপ্ত কন্ঠে শপথ গ্রহণ করেন।

অপরদিকে আলীরপাড়া মফিজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২ টায় সন্ত্রাস , নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান