শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধ বসতঘরে হামলা ভাংচুর আহত- ২

Seba Hot News
 ফরিদ আহম্মেদ রম্নবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি :

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বসত ঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৫ আগস্ট উপজেলা দড়্গিণ খড়িয়া কাজিরচর মৃত আ. হাই এর পুত্র আনোয়ার হোসেন ওরফে সাইফুল ইসলামের বসত ঘরে ওই হামলা ভাংচুর করা হয়। প্রত্যড়্গদর্শী ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই গ্রামের মো. মোক্তার হোসেন গংদের সাথে সাইফুল ইসলামের দীর্ঘ দিন যাবত জমা-জমি নিয়া বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে মোক্তার হোসেন সহ তার গংদের নিয়ে দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সাইফুল ইসলামের বসত ঘরে হামলা ভাংচুর করে। এতে সাইফুল ইসলাম ও আহাম্মদ আলী আহত হয়। ওই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে মো: মোক্তার হোসেন সহ ১৩ জনের বিরম্নদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে প্রত্যড়্গদর্শী শাহেব আলী ও আ: আওয়াল বলেন, মোক্তার হোসেন ও তার আত্নীয় স্বজনরা সাইফুল ইসলামের বসত ঘরে হামলা করে। এ বিষয়ে অভিযুক্ত আ: আওয়ালের সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলিতেছে তারা জমিটি কবলা করে না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি এস. আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদনত্ম পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান