সেবা ডেস্ক: ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৭.০৮.১৬কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিষয়টি আইনী প্রক্রিয়ায় সিদ্ধানত্ম হবে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিষয়টি সম্পন্ন করা হবে।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আমরা কেহই আইনের উর্দ্ধে নই। সকল আইন কানুন পর্যালোচনা ও বিচার বিবেচনা করে সিদ্ধানত্ম নেয়া হবে।
তিনি শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ড়্গতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা, সবজী ও ডাল বীজ এবং সার বিতরন কালে সাংবাদিকদের এসব কথা বলেন।
নাগেশ্বরী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে জেলা প্রশাসক খান মোঃ নুরম্নল আমিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি একে এম মোসত্মাফিজার রহমান, কৃষি মন্ত্রনালয়ের সচিব মোঃ মঈনুদ্দিন আব্দুলস্নাহ, বিএডিসির চেয়ারম্যান নাসিরম্নজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, ধান গবেষনা ইন্সটিটিউট এর মহাপরিচালক ভাগ্য রানী বনিক, পুলিশ সুপার মোঃ তবারক উলস্ন্যাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ জাফর আলী প্রমুখ।
পরে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ড়্গতিগ্রসত্ম কৃষকের মাঝে ধানের চারা, সবজী ও ডাল বীজ এবং সার বিতরন করেন।
বন্যায় ড়্গতিগ্রস্থ জেলার ৯ উপজেলার ১৬ হাজার কৃষক ধানের চারা, সবজী ও ডাল বীজ এবং সার সহায়তা হিসেবে পাবেন।